ডিরেক্টর জেনারেল ডিফেন্স পারচেজের (ডিজিডিপি) ঔষধ ক্রয় প্রক্রিয়ায় প্রতারণার প্রচেষ্টায় জড়িত প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। শুক্রবার (১৭ মে) র‌্যাবের তরফ থেকে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, রাজধানীর মানিকদী থেকে অভিযান চালিয়ে ডিজিডিপির ঔষধ ক্রয় প্রক্রিয়ায় প্রতারণা চেষ্টার মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিয়ে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে র‍্যাব।