গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাগুরার পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার মোল্লা আজাদ হোসেন, মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমানকে মাদারীপুরে পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে এবং সিআইডির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানকে খাগড়াছড়ির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হককে সিআইডিতে পুলিশ সুপার হিসেবে বদলি ও ডিএমপির উপপুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারের খাগড়াছড়িতে পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ বলা হয়।