প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের সবাই ঢাকা জেলার বাসিন্দা। এ সময় সারা দেশে নতুন করে আরো ৬১৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এছাড়া এ ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে আরো ৭৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে মোট ৭২১ জন। আর নিশ্চিত হওয়া হামে মৃত্যু হয়েছে ৯৫ জনের। সব মিলিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮১৬-এ।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৭৬৩-এ। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ২৭২।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৫ হাজার ২৯৮ রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন।










