ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু হয়নি। তবে ৫৭২ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন রয়েছেন।
এতে আরো বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৫৭০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ৯১ হাজার ২২২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ৭৬৬ জন এবং মৃত্যু হয়েছে ৩৭৭ জনের।









