মেট্রোরেল চলাচলে আজো বিঘ্ন ঘটেছে। অনিবার্য কারণবশত ১৫ মিনিট পর পর চলাচলের পর আবার আগের সময়ে চলাচল করছে। 

বৃহস্পতিবার (৩০ মে) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে সকাল থেকেই মেট্রোরেলে ভোগান্তির কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। প্রতিটি স্টেশনেই ঘোষণা দিয়ে অতিরিক্ত সময় ব্যয় করা হয়েছে। এতে যাত্রীদের তীব্র ভীড় জমে যায়। সরেজমিনে উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট ও কারওয়ান বাজার স্টেশনে ভোগান্তির বিষয়টি লক্ষ করা গেছে।

এর আগে শনিবার (২৫ মে) মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটে।