গতকাল বিকালে এক জরুরি গণবিজ্ঞপ্তি জারি করে এ তথ্য জানান বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক এসএম হাসান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। ওই এলাকায় আগামী পাঁচদিনের নৌ চলাচল বন্ধের বিষয়ে সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকালে সাঙ্গু নদের উজানের দিকে যাওয়ার পথে বড় পাথর এলাকায় খড়স্রোতে একটি নৌকা ডুবে এক পর্যটক নিখোঁজ হন। নিখোঁজ পর্যটক ময়মনসিংহ জেলার মাসকান্দার মো. জাওয়াদ উল ইসলাম। এখনো তার সন্ধান মেলেনি।