‘সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব’ স্লোগানে দিনাজপুরের হিলিতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা জাতীয় ভোটার দিবসের তাৎপর্য তুলে ধরেন।