ফেনী পৌর এলাকার ১৭ নাম্বার ওয়ার্ড
কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা।
এ ঘটনায় কার্যালয়ে থাকা রবিউল নামে এক ছাত্রলীগ কর্মী আহত হন।
গতকাল শনিবার (৬ জানুয়ারি) দিবাগত রাত
১টার দিকে এ ঘটনা ঘটেছে। এসময় অসংখ্য ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দে গোটা এলাকা প্রকম্পিত
হয়ে উঠে।
১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক
নূরুল আবসার কবির শহাজাদা বলেন, রাত ১টার দিকে হঠাৎ গুলি ও ককটেলের শব্দে রামপুর এলাকা
প্রকম্পিত হয়ে ওঠে। এসময় আশপাশের মানুষ ভয়ে চিৎকার শুরু করেন। পরে হামলাকারীরা ১৭ নং
ওয়ার্ডের কাউন্সিল মোহাম্মদ মানিকের অফিস ভাংচুর করে ও আগুন দেয়।
পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে
আনে। আহত ছাত্রলীগ কর্মী রবিউলকে উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি
করেছে পুলিশ।
‘১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মানিক
দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ’ উল্লেখ করে ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বাহার অভিযোগ
করেন, গতকাল রাত ২টার দিকে অস্ত্র সজ্জিত হয়ে বিএনপি ও তাদের সমর্থকরা ১৭ নং ওয়ার্ড
কাউন্সিলর এর কার্যালয় হামলা ও ভাংচুর করেছে।










