বরিশালে
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ জড়িয়েছে পুলিশ। বরিশাল
নগরীর নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা ও চৌমাথা এলাকায় দফায় দফায় শিক্ষার্থীদের সঙ্গে
ইটপাটকেল ও টিয়ার শেল ছোড়া হচ্ছে।
বুধবার
(১৭ জুলাই) দুপুর দেড়টা থেকে শুরু হওয়া সংঘর্ষ এখনো চলছে।
শিক্ষার্থীরা
বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন। বিপরীতে শিক্ষার্থীদের
ছত্রভঙ্গ করে দিতে টিয়ার শেল ছুড়ছে পুলিশ।










