যশোরে সোয়া তিন কেজি ওজনের ৩২টি স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বেলা আড়াইটার দিকে শহরের নিউমার্কেটে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারসহ তাদের আটক করা হয়। আটক শহিদুল্লাহ ও সুমন যশোরের শার্শা উপজেলার বাসিন্দা। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, তাদের বিরুদ্ধে আগের কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।










