রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. খালিদ হোসেন। রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক। কোনো অজুহাতে দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।