স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, এদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বঙ্গভবনে পৌঁছান প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন তার কন্যা জাইমা রহমান। আর সাক্ষাতে রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী রেবেকা সুলতানা।

গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ নেন তারেক রহমান। শপথগ্রহণের পর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এটি প্রথম সৌজন্য সাক্ষাৎ।