গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে টমাস মোল্যা (৩০) ও সবুর হোসেন মোল্যা (৪৫) নামে দুজনের মৃত্যু হয়েছে।
শনিবার রাতে সদর উপজেলার ডুমদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার রাতে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
পরে সকালে ডুমদিয়া এলাকার রেললাইনের ওপর থেকে তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে রেল পুলিশ।
পুলিশ ধারণা করছে, মাছ ধরতে গিয়ে ট্রেন লাইনের ওপর বিশ্রাম নিচ্ছিলেন টমাস ও সবুর।
এ সময় ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।
নিহত টমাস মোল্যা গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের অমর আলী মোল্যার ছেলে ও নিহত সবুর একই গ্রামের গোলাম হোসেন মোল্যার ছেলে।









