মধ্যপ্রাচ্যের সাত দেশে প্রবাসীদের পোস্টাল ব্যালট নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় অনেকেই পূর্ণাঙ্গ ঠিকানা না দেয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সিদ্ধান্ত বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের জন্য কার্যকর হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া ভোটারদের কাছে ডাকযোগে ব্যালট পেপার পাঠানো সম্ভব নয়। এতে আরো জানানো হয়, স্থগিত দেশগুলোতে অবস্থানরত প্রবাসীদের করণীয় সম্পর্কে শিগগিরই জানিয়ে দেয়া হবে।