স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আনসার সদস্যদের বৈঠক শেষে রেস্ট প্রথা বাতিলের ঘোষণা দেয়ার পর সুপারিশ প্রণয়নে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ কমিটিকে আগামী সাত দিনের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন পেশ করার নির্দেশ দেয়া হয়েছে।

রোববার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার-২ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, উপযুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অধীন সাধারণ আনসার (পুরুষ/মহিলা), অ্যাসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডার (এপিসি) ও প্লাটুন কমান্ডার (পিসি) কর্তৃক উত্থাপিত দাবি-দাওয়ার বিষয়ে পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নির্দেশক্রমে কমিটি গঠন করা হলো।