দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা কৃষক ও মৎস্যচাষীদের জীবনমান উন্নয়ন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের অর্থায়নে বি-পেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াদা সভাটি আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।