সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন জয়কলস ইউনিয়ন এলাকায় পানিতে ডুবে একই পরিবারে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন। গাগলি গ্রামের সৈয়দুর রহমানের ছেলে শাহীন মিয়া (৬) ও সাহিদুর রহমানের মেয়ে মারিয়া বেগম (৫)।
স্থানীয়রা জানায়, দুপুরের দিকে খেলাধুলার একপর্যায়ে নিখোঁজ হয় তারা। পরে পরিবারের লোকজন তাদের না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পাশের খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মুক্তাদির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।









