দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট শুরুর
পর হরতালের সমর্থনে চট্টগ্রামে চান্দগাঁওয়ের বিএনপির ২০-২৫ জন নেতাকর্মী মিছিল বের
করে। এসময় পুলিশ তাদের বাধা দিতে গেলে দুই পক্ষের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আজ রোববার (৭ জানুয়ারি) সকালে সিএনবি
এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)
সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) মো. আরিফ হোসেন।
নির্বাচন বর্জন করে ধারাবাহিক কর্মসূচি
দিয়ে আসছে বিএনপি ও সমমনা দলগুলো। গতকাল শনিবার থেকে সারা দেশে পালিত হচ্ছে ৪৮ ঘণ্টার
হরতাল।
পুলিশ জানিয়েছে, ভোট শুরুর পরই হরতালের
সমর্থনে চান্দগাঁওয়ের সিএনবি এলাকায় বিএনপির ২০-২৫ জন নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা
করে। পুলিশ তাদের বাধা দিতে গেলে দুই পক্ষের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।










