বঙ্গোপসাগরে এক টানেই জালে ১৩০ মণ ইলিশ ধরা পড়েছে। পরে মাছগুলো ৪০ লাখ টাকায় বিক্রি করা হয়। গত রাতে গভীর সাগরে সূর্য মাঝি (৫৫) নামে এক জেলের জালে মাছগুলো ধরা পড়ে। গতকাল সকালে এসব মাছ বিক্রির জন্য পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়।
জেলেরা জানান, সূর্য মাঝি ১৭ জেলেসহ চট্টগ্রামের বাঁশখালী থেকে ট্রলার নিয়ে গত বুধবার পটুয়াখালীর আলীপুর থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। একবার জাল টান দেয়ার পরই প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ে। তবে সব মাছ ট্রলারে তুলতে না পেরে অর্ধেক জাল সাগরে ফেলেই চলে আসেন তারা।










