বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আরো ৫৫ হাজার টন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসে পৌঁছেছে একটি জাহাজ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বন্দরের ফেয়ারওয়েতে ভারত-বাংলাদেশ নৌ প্রটোকলভুক্ত ‘এপিজে কাইস’ জাহাজে করে এ কয়লা আসে। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিংয়ের খুলনার ব্যবস্থাপক রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে জাহাজটি ১৬ ফেব্রুয়ারি মোংলা বন্দরে আসার কথা থাকলেও শিডিউল জটিলতার কারণে দুদিন পর গতকাল ফেয়ারওয়ে বয়ায় নোঙর করে জাহাজটি। ছোট লাইটার জাহাজে খালাস প্রক্রিয়া শেষ করে এ কয়লা রামপাল বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছানো হবে।











