নিউমার্কেট ও লালবাগ থানার দুটি হত্যা মামলায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এদিন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব-ইন্সপেক্টর আক্কাস মিয়া। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জসিমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে বাড্ডা থানায় দায়ের করা সুমন শিকদার হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

আজ শনিবার (২৪ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।