ঢাকা-বরিশাল নৌ-রুটে নাব্য সংকট রোধে বরিশাল বিভাগের ২০ নদীর ৪৭টি পয়েন্টে ড্রেজিংয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আগামী ফেব্রুয়ারির মধ্যে ৩০ লাখ ঘনফুট মাটি ড্রেজিং করা হবে। এ কাজে প্রায় ১৫ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।
শুষ্ক মৌসুমে দক্ষিণের সব নৌ-রুটে নৌযান চলাচলের উপযোগী করতে গতকাল দুপুরে বরিশাল নদী বন্দরের সম্মলেন কক্ষে নৌযান মালিক ও শ্রমিকদের নিয়ে ড্রেজিং কার্যক্রম বিষয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভার প্রধান অতিথি বিআইডব্লিউটিএর নৌ-সংরক্ষণ ও পরিচালনা বিভাগের অতিরিক্ত পরিচালক আব্দুল মতিন সরকার এসব তথ্য জানান।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ড্রেজিং) মিজানুর রহমান, বিআইডব্লিউটিএর পরিচালক কাজী ওয়াহিদুজ্জামান, বরিশাল নদী বন্দরের উপপরিচালক আবদুর রাজ্জাক, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. আবু সাঈদ, বরিশাল বিভাগীয় লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সভাপতি মাস্টার আবুল হাসেম, সুন্দরবন-১৬-এর মাস্টার মজিবর রহমান প্রমুখ।









