২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোবাইল ফোনের সিম/রিম কার্ড ব্যবহারের মাধ্যমে
প্রদত্ত সেবার বিপরীতে বিদ্যমান সম্পূরক শুল্ক ১৫ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ নির্ধারণের
প্রস্তাব করা হয়েছে। এছাড়াও প্রতিটি সিম কার্ড/ই-সিম কার্ড সরবরাহের বিপরীতে বিদ্যমান
মূসকের পরিমাণ ২০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে।
চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের এটি
প্রথম বাজেট। এবার বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা
৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। বাকি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা থাকবে।
২ লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এরই মধ্যে অনুমোদন দেয়া
হয়েছে।










