ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে ছয় রোগীর মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে দুজন করোনা আক্রান্ত ছিলেন এবং অন্য চারজন করোনা উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন।
মারা যাওয়া রোগীরা হলেন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার মাজেদা খাতুন (৫০), ময়মনসিংহ
সদর উপজেলার আব্দুল আউয়াল (৬৫), রাশিদা
বেগম (৮৫) ও মোতালেব মিয়া (৪০), নেত্রকোনার
কলমাকান্দা উপজেলার অলক গাগ্রি (৫৫) এবং শেরপুর জেলার সদর উপজেলার জাহাঙ্গীর আলম (৫৩)।
গতকাল বিকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল কভিডে আক্রান্ত হয়ে মাজেদা ও আব্দুল আউয়ালের মৃত্যু হয়।
এছাড়া মারা যাওয়া অন্য চারজন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।









