বগুড়া শহরের শহীদ খোকন পার্কে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। জেলা পরিষদের অর্থায়নে শহীদ মিনারটি নির্মাণ করা হচ্ছে। কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে এটি নির্মাণ করা হবে। ব্যয় ধরা হয়েছে ৫০ লাখ টাকা। গতকাল ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।