জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে আজ বাংলাদেশে আসছেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী জোহান ফরসেল এবং ইউএনডিপির সহকারী মহাসচিব উলরিকা মোদের। 

২০২৩ সালে ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রিন্সেস ভিক্টোরিয়ার এটি প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০০৫ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি। ঢাকায় সুইডেন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বাংলাদেশ সফরের সময় সুইডেনের ক্রাউন প্রিন্সেস শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাবেন। তার ছয় সফরসঙ্গী এরই মধ্যে ঢাকায় অবস্থান করছেন। আজ সকালে ক্রাউন প্রিন্সেস ঢাকায় পৌঁছবেন। হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।