বাগেরহাটে অস্বাস্থ্যকর পরিবেশ ও খাদ্যপণ্যে মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় রুনা ঢাকা বেকারি নামে একটি প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল দুপুরে সদর উপজেলার ফতেপুর বাজারে ওই বেকারিতে অভিযান চালিয়ে এ জরিমানার আদেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। বেকারির মালিক হাসান সরদার জরিমানার টাকা নগদ পরিশোধ এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবেন না বলে অঙ্গীকার করেন।
আব্দুল্লাহ আল ইমরান বলেন, ‘বেকারিটিতে নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং রুটি, কেকসহ উৎপাদিত অন্যান্য বেকারি পণ্যে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না।’










