সুন্দরবন থেকে আরো ৫৭টি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। এছাড়া চারটি বন্য শূকরের মৃতদেহ পাওয়া গেছে। এ নিয়ে ৯৬টি মৃত হরিণ পাওয়া গেছে। গত সোমবার থেকে গতকাল পর্যন্ত বন বিভাগের বিভিন্ন চর থেকে এসব মৃতদেহ উদ্ধার করেন বনরক্ষীরা। এ সময় জীবিত ও আহত অবস্থায় আরো ১৮টি হরিণ ও একটি অজগর উদ্ধার করা হয়। পরে সেগুলো বনে অবমুক্ত করা হয়। এর আগে মঙ্গল ও বুধবার ৩৯টি হরিণ এবং একটি শূকরের মৃতদেহ উদ্ধার করেছিল বন বিভাগ।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, ‘ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সুন্দরবনের অনেক ক্ষতি হয়েছে। জোয়ার ও জলোচ্ছ্বাসে বনের বেশির ভাগ অংশ প্লাবিত হয়েছে। সাদু পানির পুকুরগুলো সব লবণ পানিতে প্লাবিত হয়েছে। ঝড়ের পর বনের কটকা, কচিখালী, করমজল, পক্ষীরচর, ডিমেরচর, শেলারচর, নারিকেলবাড়িয়াসহ বিভিন্ন এলাকা থেকে ৯৬টি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। চারটি বন্য শূকরের মরদেহ পাওয়া গেছে।’










