ক্লিফটন গ্রুপের সৌজন্যে মিরসরাইয়ের ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। গত বুধ থেকে রোববার বিকাল পর্যন্ত নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ, গোলকেরহাট মেহেরুননেছা ফায়েজ উচ্চ বিদ্যালয়, নাহেরপুর উচ্চ বিদ্যালয়, গোলকেরহাট পাঞ্জুবের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, নাহেরপুর রহমানিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, দক্ষিণ ধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ নাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর নাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্যম নাহেরপুর এম হাবিব উল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ মোবারকঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাস্টার রুহুল আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর মোবারকঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোলকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধুম আমান উল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাবিবুল্লা নুরানী মাদ্রাসা এবং গোলকেরহাট আইডিয়াল স্কুলসহ ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে এসব মাস্ক বিতরণ করা হয়েছে।
মাস্ক বিতরণে সার্বিক তত্ত্বাবধানে ছিল লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাই এবং লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাই। মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাইয়ের সাধারণ সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাইয়ের সেক্রেটারি লিও আসিফুল ইসলাম প্রমুখ।
এ বিষয়ে ক্লিফটন গ্রুপের সিইও ও পরিচালক মহিউদ্দিন চৌধুরী জানান, করোনার শুরু থেকে ক্লিফটন গ্রুপ চট্টগ্রাম, মিরসরাইসহ দেশের বিভিন্ন স্থানে বিনা মূল্যে মাস্ক, স্যানিটাইজারসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।









