ক্রিকেটার আল আমিন হোসেনকে গ্রেফতার ও শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল দুপুরে শৈলকুপা উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে আল আমিনের স্ত্রী ইশরাত জাহান মিশু পরিবার ও এলাকাবাসী।
মানববন্ধনে শৈলকুপা উপজেলা চেয়ারম্যান এম হাকিম আহম্মেদ, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান সালাহউদ্দিন জোয়ার্দ্দার মামুন, সমাজকর্মী খন্দকার ফারুক আহম্মেদ, মিশুর পিতা ছবিবর রহমানসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। সে সময় বক্তারা বলেন, আল আমিন দীর্ঘদিন তার স্ত্রী ইশরাত জাহান মিশু ও দুই সন্তানের ওপর নির্যাতন করে আসছে।









