পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ মার্চ) সকাল ৯টায় রাজধানীর ইন্টার কন্টিনেন্টালে বৈঠকটি শুরু হয়।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন এন্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

এ সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একই বিমানে কক্সবাজারের উদ্দেশে রওনা দেবেন। সেখানে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন তারা।