দিনাজপুরের হিলিতে কৃষক গ্রুপের মাঝে সরকারি ভর্তুকি মূল্যে ছয়টি ধান কর্তন (রিপার) মেশিন বিতরণ করা হয়েছে। রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় এবং হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে গতকাল উপজেলা কৃষি অফিস চত্বরে ছয়টি কৃষক গ্রুপের মাঝে এ কৃষি যন্ত্র বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম কৃষক গ্রুপের মাঝে এসব যন্ত্রপাতি বিতরণ করেন।
হিলিতে কৃষকরা পেলেন ধান কাটা মেশিন