বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলা একাডেমির যৌথ আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে বাংলা একাডেমি প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এ সময় বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মাওলা, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, বিসিক চেয়ারম্যান সাইফুল ইসলাম ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
উদ্বোধন শেষে তারা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।










