একই সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৮০ জন। এছাড়া সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৮৮৮ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ২৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামজনিত মৃত্যুর সংখ্যা ১৪৫।

এছাড়া ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৮৯ জন। একই সময়ে হামের উপসর্গে দেখা দিয়েছে ১৪ হাজার ৩৮৫ জনের। ভর্তি হয়েছে ৯ হাজার ৪৬৩ এবং সুস্থ হয়েছে ৭ হাজার ২২ জন।