চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী গয়েশপুর গ্রামে মাদক চোরাচালানসংক্রান্ত বিরোধের জেরে বিজিবির এক সহযোগীকে খুন করেছে মাদক কারবারীরা। নিহতের নাম তারেক হোসেন (৪০)। গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ওই গ্রামের বড়পুকুর পাড়ার রবগুল হোসেনের ছেলে।