গতকাল জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণ করায় সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী সেদিন থেকে তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে।
ঠাকুরগাঁও-১ আসন শূন্য
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় তার ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য হয়েছে।










