পশুখাদ্যের বস্তায় ভরে ভারতীয় প্রসাধনী আনতে গিয়ে ফেনীতে আটক হয়েছেন দুই ব্যক্তি। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার ছাগলনাইয়ার দুর্গাপুর সিংহনগর থেকে রোববার রাতে একরামুল হক রবিন (২৩) ও আতাউর (২৮) নামে এ দুজনকে আটক করা হয়। জব্দ করা হয়েছে পণ্য বহন করা একটি পিকআপ। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।