সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্যোগে জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মৌলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক
মো. আতিকুল হক। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপসচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সিভিল সার্জন ডা. রামপদ রায়, জেলা চেম্বার প্রেসিডেন্ট আবু ইউসূফ সূর্য, দুর্যোগ ও ত্রাণবিষয়ক কর্মকর্তা মো. আক্তারুজ্জামান প্রমুখ।
সিরাজগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কর্মশালা
সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্যোগে জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মৌলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।









