মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো নিয়ে সৃষ্ট সংকট মোকাবেলায় ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ মাহবুবকে কমিটির প্রধান করে আগামী ৭ দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং প্রতিবেদনের সুপরিশের আলোকে দোষীদের শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আজ রোববার (২ মে) প্রবাসী কল্যাণ ভবনে জরুরি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ১ লা জুলাই ২০২২ থেকে ৩১ মে ২০২৪ পর্যন্ত মন্ত্রণালয় নিয়োগের অনুমতি দিয়েছে ৫ লাখ ২৬ হাজার ৬৭৬ জনকে। বিএমইটি ছাড়পত্র পেয়েছে ৪ লাখ ৯৩ হাজার ৬৪২ জন। এর মধ্যে ৪ লাখ ৭৬ হাজার ৬৭২ জন মালয়েশিয়া গেছেন। যেতে পারেনি ১৬ হাজার ৯৭০ জন।

মালায়শিয়ার শ্রবমাজার খোলার বিষয়ে আশাবাদ প্রকাশ করে তিনি জানান, সরকার কাজ করে যাচ্ছে। সিন্ডিকেটে আস্থা নেই সরকারের। সব এজেন্সিগুলো যেন পাঠাতে পারে সেটা চায় সরকার। তবে যে দেশ নিবে তারা চায় বলেই সিন্ডিকেট তৈরি হয়েছে।