চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার এলাকায় এয়াকুবনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে আগুন লাগার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। যদি প্রয়োজন হয় আরো কয়েকটি ইউনিট এখানে আগুন নিয়ন্ত্রণে যুক্ত হবে। কি কারণে আগুন লেগেছে সেটা এখনো জানতে পারিনি। পরে বিস্তারিত জানাতে পারবো।










