কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের সংস্কারকাজ শুরু হয়েছে। গতকাল ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. আবু সাঈদ সংস্কারকাজের উদ্বোধন করেন। মহাসড়কের এ অংশটি দীর্ঘদিন খানাখন্দে ভরা ছিল। মেডিকেল ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা এ কাজে সহযোগিতা করছেন। আপাতত ইট ও ভাঙা সুরকি দিয়ে সড়কটি সমান করা হচ্ছে।