বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করছে ‘বৈশাখী আয়োজন ২০২৬’। হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত হবে দিনব্যাপী এ অনুষ্ঠান, চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। পরিবার, শিশু এবং বন্ধুদের জন্য এ মেলায় থাকবে নানা আয়োজন, লাইভ বিনোদন। যা সব বয়সের অতিথিদের এনে দেবে আনন্দের মুহূর্ত।
আকর্ষণসমূহ: মেলায় থাকছে বিভিন্ন মজাদার ও ইন্টারঅ্যাকটিভ আয়োজন, যেমন— বায়োস্কোপ, টিয়া পাখির ভাগ্য গণনা, চুড়ির স্টল, বেলুন শুটিং, জাম্পিং ক্যাসল, ট্রেন ভ্রমণ, আলতা শিল্পী, ম্যাজিক শো, রিং টস খেলা, লুডু, লাইভ মিউজিক পরিবেশনা, উপহারসহ আরো অনেক কিছু।
খাবারের আয়োজন: অতিথিরা উপভোগ করতে পারবেন বৈশাখী নানা সুস্বাদু খাবারের সমাহার, যেমন— আইসক্রিম, জুস বার, ঐতিহ্যবাহী চায়ের স্টল, ফুচকা ও চটপটি, পান্তা-ইলিশ, পিঠার স্টল, কটন ক্যান্ডি ও পপকর্ন, ঝালমুড়ি, লাইভ জিলাপি স্টেশন, বাতাসা এবং বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি ও স্ন্যাকসসহ আরো অনেক কিছু।
এ মেলা বাঙালি ঐতিহ্য, সংস্কৃতি এবং মিলনমেলার এক প্রাণবন্ত প্রতিচ্ছবি। নিরাপদ ও প্রিমিয়াম পরিবেশে আয়োজিত উৎসবটি সবার জন্য হয়ে উঠবে এক স্মরণীয় অভিজ্ঞতা। দ্য ওয়েস্টিন ঢাকা আন্তরিকভাবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে— আসুন, বাংলা নববর্ষ উদযাপন করি সংস্কৃতি, স্বাদ এবং আনন্দে ভরপুর এ বিশেষ দিনে।
-বিজ্ঞপ্তি










