চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুস্থ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন, নগদ অর্থ ও কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এসব উপকরণ বিতরণ করা হয়। ইউএনও রনি আলম নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন ও কাজী মারজাহান নিতু, পৌর মেয়র হাসান কাদির গনু প্রমুখ।