দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সের (টোয়াস) সদস্য নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞানের অধ্যাপক সালেহ হাসান নকীব। সম্প্রতি দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সের সভাপতি অধ্যাপক মোহাম্মদ এইচএ হাসান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বিষয়টি জানানো হয়।

অধ্যাপক নকীব জানান, টোয়াস একটি মেধাভিত্তিক বিজ্ঞান একাডেমি যা উন্নয়নশীল দেশগুলোতে বিজ্ঞানের প্রতিনিধিত্ব করে। এর সদস্য হিসেবে নির্বাচনের প্রধান মানদণ্ড হলো বৈজ্ঞানিক উত্কর্ষ। কেবল সেই বিজ্ঞানীরা, যারা সর্বোচ্চ আন্তর্জাতিক মান অর্জন করেছেন এবং বিজ্ঞানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদেরই ফেলো হিসেবে মনোনীত করা হয়।

সদস্য পদ পাওয়ার পেছনে বাংলাদেশ একাডেমি অব সায়েন্স ফেলো অধ্যাপক শমসের আলী ও অধ্যাপক হাসিনা খানের অবদানের কথা স্মরণ করেন তিনি।