চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর আড়াইটায় শুরু হয়েছে এ সংঘর্ষ।

কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিতে ধাওয়া দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা । আন্দোলনরত শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছেন।

এর আগে দুপুর ১২টার দিকে নগরের শাহ আমানত ব্রিজ এলাকা থেকে পুলিশের ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যান কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। পরে তারা বহদ্দারহাট এলাকায় গিয়ে আবার জড়ো হন।