সারা দেশে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিও রয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের অভিযানে মোট ১ হাজার ৩৩৩ জনকে গ্রেফতার করা হয়।

অভিযানে বিদেশী পিস্তল ১টি, ম্যাগজিন ১টি, গুলি ৭ রাউন্ড, চাইনিজ কুড়াল ২টি, বার্মিজ চাকু ২টি, খুর ১টি, হাসুয়া ৪টি, রামদা ২টি, চাপাতি ২টি, চাকু ১টি, ককটেল ২টি, দেশীয় তৈরি ওয়ান শুটারগান ২টি, বিদেশী রিভালবার ১টি ও ২টি গুলির খোসা উদ্ধার করা হয়।