চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) চকবাজার থানার একটি হত্যা মামলায় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা এ বি এম ফজলে করিম চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম ২য় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিলের আদালতে শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করা হয়। ফজলে করিম চৌধুরী শুনানিতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এর আগে সিআইডি ওই হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে, আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বছরের ৫ আগস্টের পর চট্টগ্রামের বিভিন্ন থানায় সাবেক এমপি ফজলে করিমের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেয়া, ভাঙচুর ও দখলসহ বিভিন্ন অভিযোগে অন্তত এক ডজনের বেশি মামলা হয়েছে।








