ঢাকা মহানগরে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপে হাইকোর্টের দেয়া নির্দেশের প্রতিবাদে আজও রাজধানীর আগারগাঁওয়ের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। আগারগাঁও মোড় অবরোধ করেছেন তারা। এতে আশপাশের সড়কগুলোতে দেখা দিয়েছে তীব্র যানজট।

আজ সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টা থেকে আন্দোলনকারীরা আগারগাঁও মেট্রোরেল স্টেশন সংলগ্ন সড়কে অবস্থান নেন। বিক্ষোভকারীদের অনেকে এ সময় সড়কের মাঝখানে শুয়ে পড়েন। ফলে বন্ধ হয়ে যায় ওই সড়কে যান চলাচল।

agar 2

আন্দোলনকারীদের দাবি, ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করতে হবে।

এর আগে গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এর পর থেকে আন্দোলনে নামেন বিক্ষুব্ধ রিকশাচালকেরা।