বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে বিরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি বাংলা।
খালেদা জিয়া সম্পর্কে “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান অপরিসীম” বলে উল্লেখ করা হয়েছে ওই পোস্টে। এতে বলা হয়, তারেক রহমান ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানিয়েছেন শেখ হাসিনা।










