শিক্ষার্থীদের হল ত্যাগ করার নির্দেশনা প্রত্যাহার না করায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বাসভবনে তালা দেন তারা। এর আগে প্রশাসনকে ৫টার মধ্যে হল ত্যাগের নোটিস প্রত্যাহার করার আল্টিমেটাম দিয়েছিল শিক্ষার্থীরা।